ফোন: 97339 17290 · ইমেল: support@amaderschool.inEnglish

গোপনীয়তা নীতি

আদর্শ উচ্চ বিদ্যালয় (ডেমো) আপনার ব্যক্তিগত তথ্য সাবধানে রাখে। এই পাতায় লেখা আছে আমরা কী তথ্য নিই আর কীভাবে ব্যবহার করি।

আমরা কী তথ্য নিই

ভর্তির আবেদনে ছাত্র/ছাত্রীর নাম, জন্মতারিখ, লিঙ্গ, ধর্ম, জাতি, ঠিকানা, অভিভাবকের নাম ও যোগাযোগ, আগের স্কুলের তথ্য, মাধ্যমিকের নম্বর (একাদশে) আর আপনার দেওয়া ডকুমেন্ট। লগইনের জন্য আপনার ইমেল বা মোবাইল নম্বর।

কেন নিই

শুধু ভর্তির আবেদন যাচাই, ভর্তি বাছাই বা মেধা তালিকা তৈরি, আর আবেদন নিয়ে আপনার সঙ্গে যোগাযোগের জন্য। অন্য কোনো কাজে বা বিজ্ঞাপনে ব্যবহার হয় না।

কে দেখতে পান

শুধু এই স্কুলের অনুমোদিত স্টাফ আর আপনি নিজে। ডকুমেন্ট কোনো পাবলিক ঠিকানায় থাকে না। প্রকাশিত ফলে শুধু আবেদন নম্বর আর নামের অংশ দেখানো হয়, মোবাইল নম্বর নয়।

কতদিন রাখা হয়

ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে স্কুলের প্রয়োজন আর সরকারি নিয়ম অনুযায়ী যতদিন দরকার, ততদিন। তারপর মুছে ফেলা হয়।

আপনার অধিকার

আপনি নিজের তথ্য দেখতে, ভুল থাকলে সংশোধন চাইতে, আর আবেদন তুলে নিয়ে তথ্য মুছে দিতে বলতে পারেন। স্কুলের সঙ্গে যোগাযোগ করুন।

নিরাপত্তা

তথ্য Amader School-এর মাধ্যমে Cloudflare-এর সার্ভারে এনক্রিপ্ট করা সংযোগে রাখা হয়। প্রতিটা স্কুলের তথ্য আলাদা রাখা হয়।

যোগাযোগ: support@amaderschool.in, 97339 17290